২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেরানীগঞ্জ প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি নির্বাচন মঙ্গলবার

বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি কেরানীগঞ্জ শাখার নির্বাচন মঙ্গলবার। এতে দু'টি প্যানেলে ১৯ জন করে প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে কোন স্বতন্ত্র প্রার্থী নেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2009, 05:47 PM

Updated : 26 Aug 2022, 11:25 AM

ঢাকা, মে ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি কেরানীগঞ্জ শাখার নির্বাচন মঙ্গলবার। এতে দু'টি প্যানেলে ১৯ জন করে প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে কোন স্বতন্ত্র প্রার্থী নেই। পাঁচ সদস্যের নির্বাচন কমিশনের চেয়ারম্যান মো. নেছার উদ্দিন বলেন, কেরানীগঞ্জের আগানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল ৮টা থেকে বেলা ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট নেওয়া হবে। মোট ভোটার সংখ্যা ১০২টি স্কুলের ৬৮৩ শিক্ষক। নির্বাচনে অংশগ্রহণকারী প্যানেল দু'টো হলো বাকিবিল্লাহ-শাহিনুর আলামিন পরিষদ ও সাহিদুল-বিকাশ পরিষদ। আমিরাবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহীনুর আক্তার বলেন, এই প্রথম এ ধরনের নির্বাচন হতে যাচ্ছে। ৬৮৩ ভোটারের মধ্যে মহিলার সংখ্যা ৪৬৮। আর পুরুষের সংখ্যা ২১৫ জন। অথচ প্রতিটি প্যানেলে মহিলা প্রার্থীর সংখ্যা মাত্র ৬ জন করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা বেগম বলেন, তার প্রশাসন নির্বাচন পর্যবেক্ষণ করবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিআর/২৩৩০ ঘ.