২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা-আরিচা মহাসড়ক থেকে প্রশিকা কর্মীর লাশ উদ্ধার

সাভার বাজার বাসস্ট্যান্ডের কাছে ঢাকা-আরিচা মহাসড়ক থেকে সোমবার ভোরে গোবিন্দ চন্দ্র বসাক (৪০) নামে প্রশিকার এক কর্মীর লাশ উদ্ধার করা হয়েছে। লাশ রাস্তায় পড়ে থাকতে দেখে পথচারীরা পুলিশকে খবর দেয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2009, 01:37 PM

Updated : 26 Aug 2022, 11:25 AM

সাভার, মে ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাভার বাজার বাসস্ট্যান্ডের কাছে ঢাকা-আরিচা মহাসড়ক থেকে সোমবার ভোরে গোবিন্দ চন্দ্র বসাক (৪০) নামে প্রশিকার এক কর্মীর লাশ উদ্ধার করা হয়েছে। লাশ রাস্তায় পড়ে থাকতে দেখে পথচারীরা পুলিশকে খবর দেয়। সাভার থানার উপ-পরিদর্শক আলমগীর হোসেন জানান, গোবিন্দ ভোর ৬টার দিকে সাভার বাজার বাসস্ট্যান্ডের কাছে ঢাকা-আরিচা সড়ক পার হওয়ার সময় গাড়ি চাপায় মারা গেছেন বলে আশপাশের লোকজন জানায়। তবে কি গাড়ি তাকে চাপা দিয়েছে সেটা স্পষ্টভাবে জানাতে পারেনি তারা। তিনি জানান, এ ঘটনায় সাভার থানায় একটি মামলা হয়েছে। ধামরাই উপজেলার গাঙ্গুটিয়া গ্রামের হরিলাল চন্দ্র বসাকের ছেলে গোবিন্দ দিনাজপুরের দেবীগঞ্জে প্রশিকার 'এসপিও' পদে কর্মরত ছিলেন বলে জানান উপ-পরিদর্শক আলমগীর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৮৩৬ ঘ.