কুষ্টিয়া, মে ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বারোমাইল নামক স্থানে সোমবার দুপুরে কুষ্টিয়া-পাবনা মহাসড়কে ট্রাক ভর্তি ভারতীয় শাড়ি আটক করেছে র্যাব।
র্যাব-১২ কুষ্টিয়া ইউনিটের কর্মকর্তা মেজর সুমন জানান, দুপুর ১টার দিকে ট্রাকটি (ঢাকা মেট্রো-ট-১১-৫২০২) পাবনার ঈশ্বরদী থেকে কুষ্টিয়ার দিকে যাচ্ছিল। থামার নির্দেশ উপেক্ষ করে দ্রুত চলে যাওয়ার চেষ্টা করলে র্যাব সদস্যরা ট্রাকটিকে ধাওয়া করে। এক পর্যায়ে চালক ট্রাক ফেলে চলে যায়। পরে ট্রাকটি তল্লাশি করে এসব শাড়ি পাওয়া যায়।
তিনি জানান, র্যাব ক্যাম্পে শাড়িগুলো গোনা হচ্ছে। এ ব্যাপারে ভেড়ামারা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭৪৬ ঘ.
bdnews24