২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নড়াইল পৌর মেয়রের বিরুদ্ধে দুর্নীতি মামলা

দুর্নীতির অভিযোগে নড়াইল পৌর মেয়র ও জেলা আ. লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সোহরাব হোসেন বিশ্বাসের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদক সমন্বিত জেলা যশোরের সহকারী পরিচালক ওয়াজের আলী গাজী বাদী হয়ে রোববার নড়াইল সদর থানায় এ মামলা দায়ের করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2009, 07:42 PM

Updated : 26 Aug 2022, 11:24 AM

নড়াইল, মে ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দুর্নীতির অভিযোগে নড়াইল পৌর মেয়র ও জেলা আ. লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সোহরাব হোসেন বিশ্বাসের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদক সমন্বিত জেলা যশোরের সহকারী পরিচালক ওয়াজের আলী গাজী বাদী হয়ে রোববার নড়াইল সদর থানায় এ মামলা দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়, ১৯৯৩-৯৪ অর্থ বছরে নড়াইল পৌর শিশুপার্ক নির্মাণে বরাদ্দ করা ১০ লাখ টাকা উত্তোলন করে পার্ক নির্মাণ না করে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য মেয়র তা অন্যখাতে ব্যবহার করেছেন। সদর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. হাবিব জানান, দুর্নীতি প্রতিরোধ আইনের ৫/২ ধারায় এ মামলা দায়ের করা হয়েছে। এ ব্যাপারে মেয়র সোহরাব হোসেন বিশ্বাস বলেন, পার্কের জন্য বরাদ্দ অর্থ পৌর পরিষদের সিদ্ধান্ত অনুযায়ীই অন্যখাতে ব্যয় করা হয়েছে। এ অভিযোগে কারও বিরুদ্ধে দুর্নীতির মামলা হতে পারে না বলেও দাবি করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এসকে/২৩৫৮ঘ.