২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মালিবাগে বৃষ্টির মধ্যে গুলিতে অজ্ঞাত প্রবীণ খুন

রাজধানীর মালিবাগে রোববার বিকালে বৃষ্টির সময় প্রায় ৫০ বছর বয়সের অজ্ঞাত এক ব্যক্তি খুন হয়েছেন। মতিঝিল থানার উপ পরিদর্শক ইদ্রিশ আলি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মালিবাগ শাহী মসজিদ সংলগ্ন মাজার গলিতে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2009, 07:20 PM

Updated : 26 Aug 2022, 11:24 AM

ঢাকা এপ্রিল ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজধানীর মালিবাগে রোববার বিকালে বৃষ্টির সময় প্রায় ৫০ বছর বয়সের অজ্ঞাত এক ব্যক্তি খুন হয়েছেন। মতিঝিল থানার উপ পরিদর্শক ইদ্রিশ আলি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মালিবাগ শাহী মসজিদ সংলগ্ন মাজার গলিতে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় এক বাসিন্দার বরাত দিয়ে ইদ্রিশ আলি জানান, বিকাল পৌনে ৪টার দিকে বৃষ্টি হওয়ার সময় কয়েক রাউন্ড গুলির শব্দ শুনতে পায় স্থানীয় লোকজন। পরে তারা এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখে। পুলিশ এ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গুলিবিদ্ধ লাশটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নিয়ে যায়। সন্ধ্যা পর্যন্ত নিহত ব্যক্তির কোন পরিচয় পায়নি পুলিশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/২০২৫ঘ.