২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে সন্ত্রাসীদের গুলিতে ব্যবসায়ী আহত

রাজধানীর সুত্রাপুরে শনিবার সকালে সন্ত্রাসীদের গুলিতে কৃষ্ণ সাহা (৩৫) নামে এক ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাংলাবাজারে কৃষ্ণ সাহার 'গ্রামীন অটো' নামে গাড়ির যন্ত্রাংশের দোকান রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2009, 02:07 PM

Updated : 26 Aug 2022, 11:24 AM

ঢাকা, মে ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর সুত্রাপুরে শনিবার সকালে সন্ত্রাসীদের গুলিতে কৃষ্ণ সাহা (৩৫) নামে এক ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাংলাবাজারে কৃষ্ণ সাহার 'গ্রামীন অটো' নামে গাড়ির যন্ত্রাংশের দোকান রয়েছে। সুত্রাপুর থানার উপ-পরিদর্শক গৌতম রায় জানান, সকাল ১০টার দিকে সুত্রাপুরের ৪০, বানিয়াচরের বাসা থেকে বের হয়ে ঠাকুরদাস লেনে যাওয়ার পরপরই কয়েকজন সন্ত্রাসী কৃষ্ণকে গুলি করে পালিয়ে যায়। পরে কোমর ও হাতে গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। তিনি আরো বলেন, কৃষ্ণ সাহার কাছে একটি টাকার ব্যাগ ছিল বলে শোনা গেছে। সন্ত্রাসীরা গুলি করে ওই ব্যাগটি নিয়ে গেছে বলে স্থানীয় অধিবাসীদের অনেকেই জানিয়েছেন। তবে তার স্বজনরা এ ব্যাপারে কিছু জানে না বলে জানিয়েছেন। তাছাড়া গুলিবিদ্ধ ব্যবসায়ী চিকিৎসাধীন থাকায় তার সঙ্গেও কথা বলা যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এএল/এইচএ/২০১১ঘ.