২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় ১৭ 'রাজাকারের' বিরুদ্ধে মামলা

মুক্তিযুদ্ধের সময় হত্যা ও ঘর-বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগে খুলনায় ১৭ 'রাজাকারের' বিরুদ্ধে একটি মামলা হয়েছে। বটিয়াঘাটা উপজেলার মাছালিয়া গ্রামের মৃণাল কান্তি বৈরাগী বৃহস্পতিবার সিনিয়র বিচার বিভাগীয় হাকিম আদালতে মামলাটি করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2009, 02:49 PM

Updated : 26 Aug 2022, 11:24 AM

খুলনা, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মুক্তিযুদ্ধের সময় হত্যা ও ঘর-বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগে খুলনায় ১৭ 'রাজাকারের' বিরুদ্ধে একটি মামলা হয়েছে। বটিয়াঘাটা উপজেলার মাছালিয়া গ্রামের মৃণাল কান্তি বৈরাগী বৃহস্পতিবার সিনিয়র বিচার বিভাগীয় হাকিম আদালতে মামলাটি করেন। হাকিম বেগম রোজিনা আক্তার তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার এবং আগামী ২৯ জুন প্রতিবেদন দেওয়ার জন্য বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন। মামলার আসামিরা হচ্ছে আমজাদ হোসেন হাওলাদার (৬৫), আশরাফ হোসেন (৭০), শামসু শেখ (৬৫), আবু বক্কার শেখ (৬৫), আবদুল হান্নান শেখ (৬২), লুৎফর খান (৬৭), আবু বক্কার (৬৪), শাহজাহান মলঙ্গী (৬৮), আমজাদ মলঙ্গী (৬৮), নূর মোহাম্মদ মলঙ্গী (৭০), দ্বীন মোহাম্মদ শেখ (৬৮), নূর মোহাম্মদ শেখ (৭০), শাহজাহান হাওলাদার (৬৫), মহিউদ্দিন খান (৭), মজিদ বয়াতী (৬৮), হামিদ মিনা (৬৮) ও রবিউল শেখ (৬৮)। এ মামলায় পাঁচজনকে সাক্ষী করা হয়েছে। মৃণাল অভিযোগ করেন, ১৯৭১ সালের ১০ সেপ্টেম্বর সকালে তার প্রতিবেশী বিনোদ মণ্ডলের বাড়িতে হানা দিয়ে আসামিরা তাকে ধরে নিয়ে যায় এবং পার্শ্ববর্তী বিলে গুলি করে হত্যা করে। এরপর আসামিরা বাদীর ধানের গোলা ও গোয়াল ঘরে আগুন ধরিয়ে দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৪৭ ঘ.