২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুদকের নতুন চেয়ারম্যান গোলাম রহমান

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান গোলাম রহমানকে আনুষ্ঠানিকভাবে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান নিয়োগ করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ বৃহস্পতিবার এ ব্যাপারে একটি আদেশ জারি করে। আগের দিন বুধবার (২৯ তারিখ) এতে সই করেন মন্ত্রিপরিষদ সচিব আবদুল আজিজ। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2009, 07:46 AM

Updated : 26 Aug 2022, 11:24 AM

ঢাকা, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান গোলাম রহমানকে আনুষ্ঠানিকভাবে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান নিয়োগ করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ বৃহস্পতিবার এ ব্যাপারে একটি আদেশ জারি করে। আগের দিন বুধবার (২৯ তারিখ) এতে সই করেন মন্ত্রিপরিষদ সচিব আবদুল আজিজ। আদেশে বলা হয়, তার নিয়োগ ২ মে থেকে কার্যকর হবে। দুদকের চেয়ারম্যান থাকাবস্থায় গোলাম রহমান আপিল বিভাগের একজন বিচারপতির সমান মর্যাদা ও সুযোগ সুবিধা পাবেন। গোলাম রহমান বর্তমানে যুক্তরাষ্ট্রে রয়েছেন। এর আগে মন্ত্রিপরিষদ বিভাগের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মন্ত্রিপরিষদ বিভাগ তার এ নিয়োগ অনুমোদন করেছে। প্রায় সাড়ে চার বছর আগে প্রতিষ্ঠিত দুর্নীতি দমন কমিশনের নতুন প্রধান গোলাম রহমান বাণিজ্য সচিব এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিবের দায়িত্বও পালন করেন। হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি সুলতান হোসেন খান ছিলেন দুদকের প্রথম চেয়ারম্যান। এরপর গত তত্ত্বাবধায়ক সরকার ২০০৭ সালের প্রথম দিকে তার স্থলাভিষিক্ত করা হয় হাসান মশহুদ চৌধুরীকে। গোলাম রহমান সচিব হিসেবে সরকারি চাকরি থেকে অবসর নেওয়ার কয়েক বছর পর বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান হিসেবে তাকে নিয়োগ করা হয়। তিনি তার কর্মজীবন শুরু করেন শিক্ষক হিসেবে। ষাটের দশকের শেষের দিকে গোলাম রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগের শিক্ষক ছিলেন। ২০০৪ সালের ২১ নভেম্বর আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে দুদক। কাজে গতি আনার জন্য নতুন নেতৃত্বের প্রয়োজনের কথা উল্লেখ করে গত ২ এপ্রিল দুদকের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন হাসান মশহুদ। সেদিন শেষবারের মতো অফিস করে তিনি সাংবাদিকদের বলেন, "আমি মনে করি বর্তমানে এমন একটি পরিস্থিতির সৃষ্টি হয়েছে যেটি আপনারা বোঝেন। এর ব্যাখা দেওয়ার প্রয়োজন নেই। "আমি মনে করি দুদকের কাজে গতি আনতে নতুুন নেতৃত্ব আসা প্রয়োজন," বলেন হাসান মসহুদ। ২০০৭ সালের ২২ ফেব্র"য়ারি সাবেক সেনাপ্রধান ও ইয়াজউদ্দীন সরকারের পদত্যাগকারী উপদেষ্টা হাসান মশহুদকে দুদক চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয় ফখরুদ্দীন সরকার। ২৫ ফেব্র"য়ারি তিনি দুদকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন। নবম সংসদের প্রথম অধিবেশনে সরকার ও বিরোধী দলের সাংসদরা একাধিকবার তার পদত্যাগের দাবি তোলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এজে/এফএফ/এইচএ/টিআর/২০৫০ ঘ.