২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

একনেকে ১৬৩৫ কোটি টাকার ১১ উন্নয়ন প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ১৬৩৫ কোটি টাকার ১১টি উন্নয়ন প্রকল্প অনুমোদন করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মঙ্গলবার বিকেলে এনইসি সম্মেলন কেন্দ্রে বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে পরিকল্পনা সচিব হাবিবুল্যাহ মজুমদার এক সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2009, 04:47 PM

Updated : 26 Aug 2022, 11:23 AM

ঢাকা, এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ১৬৩৫ কোটি টাকার ১১টি উন্নয়ন প্রকল্প অনুমোদন করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মঙ্গলবার বিকেলে এনইসি সম্মেলন কেন্দ্রে বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে পরিকল্পনা সচিব হাবিবুল্যাহ মজুমদার এক সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। অনুমোদিত প্রকল্পগুলো হচ্ছে ৬৪৪ কোটি টাকার মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৫ম পর্যায়) প্রকল্প, ৬৯ কোটি টাকার ভূমিকম্প ও অন্যান্য দুর্যোগ-পরবর্তী উদ্ধার কাজ পরিচালনার জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি ক্রয় সংক্রান্ত প্রকল্প, ৩৭৪ কোটি টাকার ইউনিয়ন সংযোগ সড়ক নির্মাণ ও অবকাঠামো উন্নয়ন (ময়মনসিংহ, টাঙ্গাইল, জামালপুর, শেরপুর, কিশোরগঞ্জ ও নেত্রকোনা জেলা) প্রকল্প, ৪৮ কোটি টাকার রাজশাহী মহানগরীর ফায়ার ব্রিগেড ক্রসিং থেকে উত্তর নওদাপাড়াস্থ চাপাঁইনবাবগঞ্জ-নাটোর মহাসড়ক পর্যন্ত সংযোগ সড়ক নির্মাণ প্রকল্প (সংশোধিত), ৪৫ কোটি টাকার কৃত্রিম প্রজনন কার্যক্রম স