২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রমজীবী মানুষের ভাগ্য ফেরাতে লড়াইয়ের আহ্বান জলিলের

শ্রমজীবী মানুষের ভাগ্য ফেরাতে লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগৈর সাধারণ সম্পাদক ও সাংসদ আব্দুল জলিল। তিনি বলেন, "লড়াইয়ের অনুরেপ্ররণা জুগিয়েছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2009, 03:14 PM

Updated : 26 Apr 2022, 11:40 AM

নওগাঁ, এপ্রিল ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শ্রমজীবী মানুষের ভাগ্য ফেরাতে লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগৈর সাধারণ সম্পাদক ও সাংসদ আব্দুল জলিল। তিনি বলেন, "লড়াইয়ের অনুরেপ্ররণা জুগিয়েছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।" শনিবার নওগাঁর নওজোয়ান মাঠে জেলা শ্রমিক লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জলিল এ কথা বলেন। তিনি বলেন, "শেখ হাসিনার নেতৃত্বে জাতির জনকের স্বপ্নের সোনার বাংলা গড়তে আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। এদেশের মানুষ যে স্বপ্ন নিয়ে একাত্তরে মুক্তিযুদ্ধে অংশ নিয়ে স্বাধীন বাংলার জন্ম দিয়েছিল আমরা সে স্বপ্ন আজও পূরণ করতে পারিনি।" দেশের শ্রমজীবী মানুষকে ঐক্যবদ্ধ করে শ্রমিক ও কৃষক রাজ কায়েম করতে না পারলে মুক্তিযুদ্ধের চেতনা অসম্পূর্ণ থেকে যাবে বলে মনে করেন জলিল। জাতীয় শ্রমিক লীগ নওগাঁ জেলা শাখার সভাপতি আব্দুল জব্বার মৃধার সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে আরও বক্তব্য রাখেন- শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি নূরে কুতুব আলম মান্নান, সাংসদ ইসরাফিল আলম, শাহীন মনোয়ারা হক, জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলে রাব্বী বকু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বাবু নির্মল কৃষ্ণ সাহা প্রমুখ। সম্মেলনে জহুরুল হক মিলনকে সভাপতি মাহমুদুল হাসান সোহেলকে সাধারণ সম্পাদক ও আলাউদ্দিন প্রামাণিককে সাংগঠনিক সম্পাদক করে জেলা শ্রমিক লীগের নতুন কমিটি করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১১৩ ঘ.