২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যুৎ-পানি সংকট নিরসনের দাবি রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের

রাজশাহীতে বিদ্যুৎ ও পানির সংকট নিরসনে 'রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ' সরকারকে সাত দিনের সময় বেধে দিয়েছে। এ সময়ের মধ্যে সমস্যার সমাধান না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলে ঘোষণা দিয়েছে সংগঠনটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2009, 02:47 PM

Updated : 26 Aug 2022, 11:22 AM

রাজশাহী, এপ্রিল ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজশাহীতে বিদ্যুৎ ও পানির সংকট নিরসনে 'রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ' সরকারকে সাত দিনের সময় বেধে দিয়েছে। এ সময়ের মধ্যে সমস্যার সমাধান না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলে ঘোষণা দিয়েছে সংগঠনটি। শনিবার দুপুরে সংগঠনের গণকপাড়া কার্যালয়ে অনুষ্ঠিত সভায় এ ঘোষণা দেওয়া হয়। রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের আহবায়ক জামাত খানের সভাপতিত্বে সভায় পরিষদের উপদেষ্টা লিয়াকত আলী, পরিষদ নেতা ভাষা সৈনিক মোশারফ হোসেন আখুঞ্জি, অধ্যাপক ফজলুল হক, অ্যাডভোকেট মোহাম্মদ ইয়াহিয়া, হারুনুর রশিদ, প্রকৌশলী তাজুল ইসলাম, মুক্তিযোদ্ধা ডা. আব্দুল মান্নান, সাংবাদিক হাসান মিল্ল