ঢাকা, ২৫ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- আয়েশা আকতার (১৯) নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের এক ছাত্রী আত্মহত্যা করেছেন।
শুক্রবার রাতে রাজধানীর কাফরুল এলাকার বাসায় তিনি আত্মহত্যা করেন।
কাফরুল থানার সহকারি উপপরিদর্শক এনামুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আয়েশা ৫৬ নম্বর পশ্চিম ভাষানটেকের নিজ বাসায় সিলিং এর সঙ্গে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। তার বাবা মহিত মিয়া একজন রিক্সাচালক। ছয়ভাই বোনের মধ্যে আয়শা ছিলেন সবার ছোট।
পুলিশের ধারণা, পারিবারিক কোন বিরোধ এ আত্মহত্যার কারণ হয়ে থাকতে পারে। তার সঙ্গে পরিবারের অন্য সদস্যরা ঠিকমতো কথা বলতোনা বলে পুলিশ জানতে পেরেছে।
উপপরিদর্শক এনামুল হক জানান, আয়েশার মা খাওয়ার জন্য তার ঘরে গিয়ে ডাকাডাকি করলেও দীর্ঘক্ষণ কোন সাড়া পাননি। একপর্যায়ে দরজা ভেঙে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এলএইচ/এসকে/১৯২৬ঘ.
bdnews24