চাঁপাইনবাবগঞ্জ, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁপাইনবাবগঞ্জের নাচোল রেল ষ্টেশনের কাছে বৃহস্পতিবার সন্ধ্যায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবক নিহত হয়েছে।
নাচোল থানার উপ-পরিদর্শক (এসআই) রওশন কবীর শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রেল লাইন পার হওয়ার সময় ভারত থেকে চাঁপাইনবাবগঞ্জের আমনুরাগামী মালবাহী ট্রেনের চাকায় কাটা পড়ে ঘটনাস্থলে সে মারা যায়।"
পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
এ ব্যাপারে রাজশাহী জিআরপি থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে বলেও তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/১৪১৬ ঘ.
bdnews24