২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হৃদরোগে আক্রান্ত হয়ে ময়মনসিংহের মেয়রের মৃত্যু

ময়মনসিংহ মিউনিসিপ্যালটির মেয়র আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট মাহমুদ আল নূর তারেক হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2009, 07:10 PM

Updated : 26 Aug 2022, 11:22 AM

ঢাকা, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ময়মনসিংহ মিউনিসিপ্যালটির মেয়র আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট মাহমুদ আল নূর তারেক হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। শহরের জেলা স্কুল রোডে নিজ বাসায় বৃহস্পতিবার রাতে স্ট্রোক করলে তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। কিন্তু কিছুক্ষণ পর তিনি মারা যান। মৃত্যুর সময় তার বয়স হয়েছিলো ৫৯। তার বোন জামাই নাজমুল হক তারা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত সাড়ে নয়টার দিকে নিজ বাসার বাথরুমে স্ট্রোক করে তিনি মেঝেতে পড়ে যান। পরে তাকে বাথরুমের দরজা ভেঙ্গে বের করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে তিনি মারা যান। মাহমুদ আল নূর জেলার পাবলিক প্রসিকিউটর (সরকারি আইনজীবী) ছিলেন। এছাড়া তিনি জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদকও ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/প্রতিনিধি/এএনএস/টিআর/০১১২ ঘ.