২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিক্ষোভের আশঙ্কায় রাজধানীতে প্রস্তুত রয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী

গরমে অতিষ্ঠ মাত্রাছাড়া লোডশেডিংয়ের রাজধানীতে পানীয় জলের কষ্ট ভোগান্তি চরমে তুলেছে। নাকাল মানুষ যে কোনও সময় অসন্তোষে ফেটে পড়তে পারে এ আশঙ্কায় নগরে পানি-বিদ্যুৎ সরবরাহকারী সংস্থাগুলোর কার্যালয়ে নিরাপত্তা বৃদ্ধি ও বিশেষ নজর রাখছে আইন-শৃঙ্খলা বাহিনী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2009, 02:45 PM

Updated : 26 Aug 2022, 11:21 AM

ঢাকা, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- গরমে অতিষ্ঠ মাত্রাছাড়া লোডশেডিংয়ের রাজধানীতে পানীয় জলের কষ্ট ভোগান্তি চরমে তুলেছে। নাকাল মানুষ যে কোনও সময় অসন্তোষে ফেটে পড়তে পারে এ আশঙ্কায় নগরে পানি-বিদ্যুৎ সরবরাহকারী সংস্থাগুলোর কার্যালয়ে নিরাপত্তা বৃদ্ধি ও বিশেষ নজর রাখছে আইন-শৃঙ্খলা বাহিনী। লোডশেডিং আর পানির সমস্যায় বিপর্যস্ত প্রায় সারা রাজধানীর মানুষ। তুলনামূলক অভিজাত হিসেবে পরিচিত এলাকাও এর বাইরে নয়। মোহাম্মদপুরের কাদেরাবাদ হাউজিং এ বাড়ির মালিক কবির আহমেদ বলেন, তার এলাকায় গত একমাস ধরেই তীব্র পানির কষ্ট। এক সপ্তাহ আগে এলাকার পানি সরবরাহকারী পাম্পটি অকেজো হওয়া পর থেকে একদমই পানি পাওয়া যাচ্ছে না। ক্ষুদ্ধ কবির আহমেদ বলেন, "মঙ্গলবার গাড়িতে করে পানি সরবরাহের জন্য ওয়াসাকে অনুরোধ জানিয়েছিলাম। বুধবার তারা বলছে পানির যে চাপ তাতে অন্তত তিনদিনের আগে গাড়িতে করে পানি সরবরাহ করা যাবে না।" দক্ষিণ-পূর্ব ঢাকার মুগদাপাড়ার বাসিন্দা রিপন পোদ্দার বলেন, "পানি তো ঠিকমতো আসেই না, যা-ও আসে প্রচণ্ড দুর্গন্ধ। সে পানি খাওয়া যায় না। বাধ্য হয়ে খাওয়ার জন্য পানি কিনতে হয়। গৃহস্থালী কর্মকাণ্ডও পানির অভাবে প্রচণ্ডভাবে বিঘি