২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল নিহত

সাতক্ষীরার সুন্দরবনে বৃহস্পতিবার বাঘের আক্রমণে এক মৌয়ালের মৃত্যু হয়েছে। নিহতের নাম- মকবুল শেখ (৫৬)। তিনি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার হরিনগর গ্রামের আয়ের উদ্দীন শেখের ছেলে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2009, 02:44 PM

Updated : 26 Aug 2022, 11:20 AM

সাতক্ষীরা, এপ্রিল ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাতক্ষীরার সুন্দরবনে বৃহস্পতিবার বাঘের আক্রমণে এক মৌয়ালের মৃত্যু হয়েছে। নিহতের নাম- মকবুল শেখ (৫৬)। তিনি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার হরিনগর গ্রামের আয়ের উদ্দীন শেখের ছেলে। সাতক্ষীরা বন বিভাগের কদমতলা ষ্টেশনের কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সুন্দরবনের চুনকুড়ি নদী সংলগ্ন বড়মাথাভাঙ্গা এলাকার কাঁকড়াছড়ি নামক স্থানে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ১ এপ্রিল হরিনগর গ্রামের মকবুলসহ ১০/১২ জন মৌয়াল বনবিভাগের পাশ নিয়ে সুন্দরবনে মধু আহরণের জন্য যান। বৃহস্পতিবার বিকালে কাঁকড়াখালীতে তারা মধু আহরণ করছিলেন। এ সময় মকবুল বাঘের আক্রমণের শিকার হন। সঙ্গীরা খালি টিন পিটিয়ে ও লাঠিসোটা নিয়ে ধাওয়া করলে ক্ষত-বিক্ষত মকবুলকে ফেলে বাঘটি গভীর জঙ্গলে চলে যায়। মকবুলকে উদ্ধার করে লোকালয়ে ফেরার সময় অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়। সন্ধ্যায় নিহতের লাশ গ্রামের বাড়ি হরিনগরে নিয়ে এলে সেখানে শোকের ছায়া নেমে আসে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৩৬ ঘ.