২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামালপুর-ময়মনসিংহ সড়কে দুর্ঘটনায় শিক্ষিকা নিহত

জামালপুর-ময়মনসিংহ মহাসড়কে নান্দিনা বাদেচান্দী মোড়ে বৃহম্পতিবার সকালে সড়ক দুর্ঘটনায় এক স্কুল শিক্ষিকা নিহত হয়েছেন। বেলা সাড়ে ১০টায় বাস-টেম্পোর মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই টেম্পোর আরোহী শান্তনা সাহার (৩২) মৃত্যু হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2009, 07:32 AM

Updated : 26 Aug 2022, 11:20 AM

জামালপুর, এপ্রিল ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামালপুর-ময়মনসিংহ মহাসড়কে নান্দিনা বাদেচান্দী মোড়ে বৃহম্পতিবার সকালে সড়ক দুর্ঘটনায় এক স্কুল শিক্ষিকা নিহত হয়েছেন। বেলা সাড়ে ১০টায় বাস-টেম্পোর মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই টেম্পোর আরোহী শান্তনা সাহার (৩২) মৃত্যু হয়। শিক্ষিকা শান্তনা সাহা নান্দিনার কর্মস্থলে যাবার সময় এ দুর্ঘটনা ঘটে। তার বাড়ি জামালপুর শহরে। সদর থানার উপ পরিদর্শক (এসআই) এনামুল হক বিডিকে বলেন, হতাহতরা সবাই টেম্পোর যাত্রী। তিনজন আহত হয় যাদের দুইজন আশঙ্কাজনক অবস্থায় জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। এরা হচ্ছেন সদর উপজেলার নান্দিনা গ্রামের সাহেরা (৬৫) ও ফারজানা (২১)। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এসকে/১৩৩৫ঘ.