২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মন্ত্রীরাও মনে করেন সাফল্যে ছাপ ফেলেছে শিক্ষাঙ্গনে সন্ত্রাস

আওয়ামী লীগের নেতৃত্বাধীন বর্তমান মহাজোট সরকারের এ পর্যন্ত বেশ কিছু 'সাফল্য' থাকলেও শিক্ষাঙ্গনের সন্ত্রাস তাতে কিছুটা দাগ ফেলেছে বলে মনে করেন সরকারের মন্ত্রিসভার সদস্যরা। তবে একইসঙ্গে তারা আশাবাদী এ কারণে সরকারের কর্মকাণ্ড থেমে থাকবে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2009, 07:01 AM

Updated : 26 Aug 2022, 11:20 AM

মহসীনুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, এপ্রিল ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগের নেতৃত্বাধীন বর্তমান মহাজোট সরকারের এ পর্যন্ত বেশ কিছু 'সাফল্য' থাকলেও শিক্ষাঙ্গনের সন্ত্রাস তাতে কিছুটা দাগ ফেলেছে বলে মনে করেন সরকারের মন্ত্রিসভার সদস্যরা। তবে একইসঙ্গে তারা আশাবাদী এ কারণে সরকারের কর্মকাণ্ড থেমে থাকবে না। কৃষি মন্ত্রী মতিয়া চৌধুরী, পরিকল্পনা মন্ত্রী একে খন্দকার, বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী গোলাম কাদের এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হাছান মাহমুদ নতুন সরকারের একশ দিন পূর্ণ হওয়ার আগের দিন বুধবার সচিবালয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ প্রতিক্রিয়া জানান। কৃষি মন্ত্রী মতিয়া চৌধুরী সরকারের ১০০ দিনের কর্মকাণ্ড 'মূল্যায়ন' করতে অস্বীকার করে বলেন, "আমি পঞ্চবার্ষিক পরিকল্পনায় বিশ্বাস করি, তাই ১০০ দিনের কর্মকাণ্ড মূল্যায়ন করতে চাইনা। তবে দেশের জনগণই এর মূল্যায়ন ও বিচার করবে।" বিডিআর হত্যাকাণ্ডের দিকে ইঙ্গিত করে কৃষি মন্ত্রী বলেন, "জনগণ ইতোমধ্যেই বিচার করতে শুরু করেছে বলেই এত বড় একটি ষড়যন্ত্র করেও কোন লাভ হয়নি। বরং সরকারের কর্মকাণ্ড এগিয়ে চলেছে।" পরিকল্পনা মন্ত্রী একে খন্দকার সরকারের সাফল্য মূল্যায়ন করতে গিয়ে বলেন, "সরকার প্রথম দিন থেকেই আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছে। যেভাবে কাজ হচ্ছে এভাবে চলতে থাকলে দেশ এগিয়ে যাবেই, এতে কোন সন্দেহ নেই। যে কারণে বিডিআরের মতো ষড়যন্ত্রমূলক ঘটনা ঘটার পরও কাজ থেমে থাকেনি।" তিনি জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে দেশ রক্ষাকে সরকারের বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন। বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী জাতীয় পার্টির সাংসদ জিএম কাদের বলেন, "সরকার পাঁচ বছরের জন্য কাজ করার ম্যান্ডেট নিয়ে এসেছে। তাই মাত্র ১০০ দিনের কর্মকাণ্ডের মূল্যায়ন যুক্তিযুক্ত নয়। তবে সরকার ১০০ দিনের মধ্যে নির্বাচনী প্রতিশ্র"তিগুলো বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে।" জিএম কাদের বলেন, সরকারের 'বাস্তব পদক্ষেপের' কারণে ইতোমধ্যেই দেশে জিনিসপত্রের দাম কমতে শুরু করেছে। ভবিষ্যতে এসবের দাম আরো কমবে। আইন-শৃঙ্খলা পরিস্থিতিরও অনেকটা উন্নতি হয়েছে বলে দাবি করেন তিনি। কাদেরের মতে, নির্বাচনী ইশতেহারের বাস্তবায়ন সরকারের বড় চ্যালেঞ্জ। শিক্ষাঙ্গনে সহিংসতায় ছাত্রলীগের ভূমিকা কার্যত স্বীকার করে তিনি বলেন, "আমাদের দেশে শিক্ষাঙ্গনে সন্ত্রাস একটি প্রথা হয়ে গেছে। ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের নামে চাঁদাবাজি ও টেন্ডারবাজি হবে, এটাই এক রকম প্রথা। যারা এসব করছে, এর মধ্যে অনেকেই হয়তো কখনো এসব সংগঠন করেনি বা করে না।" পররাষ্ট্র প্রতিমন্ত্রী হাছান মাহমুদ বৈশ্বিক অর্থনৈতিক মন্দাকে এ সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে মনে করেন। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণকে সরকারের সাফল্য হিসেবে উল্লেখ করে তিনি বলেন, সরকার প্রথম দিন থেকেই যত