সিরাজগঞ্জ, এপ্রিল ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিরাজগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। এছাড়া দশ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো দু'বছরের কারদণ্ড দেওয়া হয়েছে।
সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ বিপ্লব গোস্বামী সোমবার দুপুরে এ রায় দেন।
সাজাপ্রাপ্ত আসামী স্বামী আকতার হোসেন (৫৫) পলাতক রয়েছে।
মামলার বিবরণে বলা হয়, ২০০৫ সালের ১৩ আগষ্ট রাতে আসামি তার সদর উপজেলার টুকরা ছোনগাছার বাড়িতে পারিবারিক কলহের জের ধরে স্ত্রী লাইলী বেগমকে (৪০) জবাই করে।
ঘটনার পরদিন নিহতের ভাই আবু সাইদ আকতার হোসেনকে আসামি করে সিরাজগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করেন।
সরকারি পক্ষে মামলা পরিচালনা করেন পিপি আবদুর রহমান ও আসামী পক্ষের আইনজীবী ছিলেন হুমায়ুন কবির কর্নিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিআর/২২৪৯ ঘ.
bdnews24