নাটোর, এপ্রিল ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নাটোরে রোববার রাতে সন্দেহভাজন এক জেএমবি ও এক সর্বহারা সদস্যকে পুলিশ গ্রেপ্তার করেছে।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, গোপনে সংবাদ পেয়ে অতিরিক্ত পুলিশ সুপারিনটেনডেন্ট মোজাম্মেল হকের নেতৃত্বে একদল পুলিশ গভীর রাতে জগদীশপুরে অভিযান চালিয়ে সন্দেহভাজন জেএমবি সদস্য এলাহী বকসকে গ্রেফতার করে। তার নামে নলডাঙ্গা থানায় একটি হত্যা মামলা রয়েছে বলে তিনি জানান।
পুলিশ কর্মকর্তা জানান, একই রাতে অভিযান চালিয়ে পূর্ব মাধবনগর এলাকা থেকে মমতাজ উদ্দিন নামের এক সন্দেহভাজন সর্বহারা সদস্যকে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারদের নলডাঙ্গা থানায় জিজ্ঞাসাবাদ করা হচেছ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিআর/২১৫২ ঘ.
bdnews24