২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বৃহস্পতিবার থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু

বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষা। দশটি বোর্ডের অধীনে এ পরীক্ষায় শিক্ষার্থীর সংখ্যা ছয় লাখ আঠার হাজার তিনশ' আট জন। (বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2009, 12:49 PM

Updated : 26 Aug 2022, 11:19 AM

ঢাকা, এপ্রিল ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষা। দশটি বোর্ডের অধীনে এ পরীক্ষায় শিক্ষার্থীর সংখ্যা ছয় লাখ আঠার হাজার তিনশ' আট জন। (বিস্তারিত) গতবারের চেয়ে এবার পরীক্ষার্থীর সংখ্যা প্রায় দুই হাজার কম। সোমবার বিকালে নিজ মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে শিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ তথ্য জানান। শিক্ষা মন্ত্রী সুষ্ঠু ও সুন্দর পরিবেশে পরীক্ষা অনুষ্ঠানের জন্য সবার সহযোগিতা চান। তিনি নকলের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন," নকলের ব্যাপারে 'জিরো টলারেন্স' দেখানো হবে। নকল করলে কেউ রেহাই পাবে না। যারা মনে করছে নকল করে পরীক্ষা দেবে তাদের হলে আসার দরকার নেই। যেসব শিক্ষক নকলে সহযোগিতা করার কথা ভাবছেন তাদেরও হলে আসার দরকার নেই।" পরীক্ষা চলাকালীন বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে সংশ্লিষ্টদের অনুরোধ করা হয়েছে বলে জানান শিক্ষা মন্ত্রী। আটটি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি, মাদ্রাসা বোর্ডের অধীনে আলীম এবং কারিগরী বোর্ডের অধীনে এইচএসসি বিএম (ভোকেশনাল) পরীক্ষা অনুষ্ঠিত হবে। নতুন বোর্ড দিনাজপুর বোর্ডের অধীনে এবার প্রথমবারের মতো পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। শিক্ষা মন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, এবার এইচএসসি, আলীম ও এইচএসসি বিএম (ভোকেশনাল) পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ছয় লাখ ১৮ হাজার ৩০৮ জন যা গতবারের চেয়ে এক হাজার সাতশ' ১২ জন কম। এবারের মোট পরীক্ষার্থীর মধ্যে আট বোর্ডে এইচএসসি পরীক্ষার্থীর সংখ্যা চার লাখ ৯৪ হাজার ৮শ' ৩৩ জন। মাদ্রাসা বোর্ডের আলীম পরীক্ষার্থীর সংখ্যা ৫৯ হাজার ৩শ' ৫৪ জন। কারিগরী বোর্ডের অধীনস্থ এইচএসসি বিএম (ভোকেশনাল) পরীক্ষার্থীর সংখ্যা ৬৪ হাজার ১শ' ২১জন। এইচএসসিতে বোর্ড অনুযায়ী আট বোর্ডের মধ্যে ঢাকা বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা সবচেয়ে বেশি, এক লাখ ৫৩ হাজার ৩শ'৯৮। এছাড়া রাজশাহী বোর্ডে ৭৫ হাজার ৬শ'২৯ জন, কুমিল্ল