ঢাকা, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দৈনিক ইত্তেফাকের শিফট ইনচার্জ ও ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের (ডিএসইসি) সদস্য আব্বাসউদ্দিন আফসারীর মৃত্যুতে ১৭ এপ্রিল এক শোকসভার আয়োজন করা হয়েছে।
ওইদিন সকাল সাড়ে ১০ টায় ডিএসইসির সেগুনবাগিচা কার্যালয়ে এ শোকসভায় ডিএসইসির সকল সদস্য এবং আব্বাসউদ্দিন আফসারীর শুভাকাঙ্খীদের উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।
সমিতির সভাপতি মীর মোস্তাফিজ আহমদ এবং সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ এ অনুরোধ জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএস/এইচএ/০০০১ঘ.
bdnews24