২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রপতির মেডিকেল চেকআপ শেষ পর্যায়ে

সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের মেডিকেল চেক আপ শেষ পর্যায়ে। রাষ্ট্রপতির ব্যক্তিগত চিকিৎসক বিগ্রেডিয়ার জেনারেল মো. ছাইদুর রহমান এ কথা জানিয়েছেন । রোববার রাষ্ট্রপতির প্রেস সচিব আবদুল আউয়াল হাওলাদার স্ব^াক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2009, 05:10 PM

Updated : 26 Aug 2022, 11:19 AM

ঢাকা, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের মেডিকেল চেক আপ শেষ পর্যায়ে। রাষ্ট্রপতির ব্যক্তিগত চিকিৎসক বিগ্রেডিয়ার জেনারেল মো. ছাইদুর রহমান এ কথা জানিয়েছেন । রোববার রাষ্ট্রপতির প্রেস সচিব আবদুল আউয়াল হাওলাদার স্ব^াক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়। বিগ্রেডিয়ার জেনারেল মো. ছাইদুর রহমান আরও জানান, রাষ্ট্রপতির নাক, কান ও গলাসহ ইউরোলজি পরীক্ষায় কোনো নেগেটিভ ফলাফল পাওয়া যায়নি। রাষ্ট্রপতি আগামী ১৫ এপ্রিল দেশে ফিরবেন। গত ৮ এপ্রিল তিনি মেডিকেল চেকআপের জন্য সিঙ্গাপুর যান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২৩০০ঘ.