২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাট কারাগারের প্রধান কারারক্ষীকে পিটিয়েছে সন্ত্রাসীরা

বাগেরহাট কারাগারের প্রধান কারারক্ষী মো. শাহ আলম শিকদারকে (৪০) রোববার ভোরে পিটিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। আহত অবস্থায় তাকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় বাগেরহাট কারাগারের জেলার এস এম মহিউদ্দিন অজ্ঞাতনামা তিন সন্ত্রাসীর বিরুদ্ধেসদর থানায় একটি মামলা করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2009, 12:52 PM

Updated : 26 Aug 2022, 11:19 AM

বাগেরহাট, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাগেরহাট কারাগারের প্রধান কারারক্ষী মো. শাহ আলম শিকদারকে (৪০) রোববার ভোরে পিটিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। আহত অবস্থায় তাকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় বাগেরহাট কারাগারের জেলার এস এম মহিউদ্দিন অজ্ঞাতনামা তিন সন্ত্রাসীর বিরুদ্ধেসদর থানায় একটি মামলা করেছেন। পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। প্রধান কারারক্ষী শাহ আলম শিকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার ভোর সোয়া ৫টার দিকে শহরের পুরাতন জেলখানা রোডের কোয়ার্টার থেকে বাইসাইকেলে করে কর্মস্থলে যাওয়ার পথে তিন সন্ত্রাসী পিছন থেকে আমার ওপর অতর্কিতে হামলা চালায়।" তিনি বলেন, সাইকেল থেকে পড়ে যাওয়ার পর সন্ত্রাসীরা লাঠিসোটা দিয়ে তাকে এলোপাতাড়ি পেটায় এবং তার হাতঘড়িটি নিয়ে যায়। জেল সুপার সাঈদ হোসেন ও জেলার এসএম মহিউদ্দিন হায়দার হাসপাতালে তাকে দেখতে যান এবং চিকিৎসার খোঁজ খবর নেন। জেলার মহিউদ্দিন ফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কিছুদিন আগে এক কয়েদির সঙ্গে তার স্বজনেরা দেখা করতে এসে কারাবিধি উপেক্ষা করে। এ নিয়ে কয়েদির সঙ্গে প্রধান কারারক্ষীর কথা কাটাকাটি হয়। আমরা প্রাথমিকভাবে ধারণা করছি ওই ঘটনার জের ধরে তার ওপর হামলা হতে পারে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৮৫১ ঘ.