২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়া ও কুষ্টিয়ায় পৃথক দুর্ঘটনায় ৪ জন নিহত

বগুড়ার শাহজাহানপুর ও কুষ্টিয়ার ভেড়ামারায় শনিবার রাত ও রোববার সকালে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত এবং আটজন আহত হয়েছে। বগুড়া প্রতিনিধি জানান, ঢাকা-বগুড়া মহাসড়কের শাহজাহানপুরে শনিবার রাতে গরু বহনকারী একটি ট্রাকের সঙ্গে যাত্রীবাহী একটি বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত এবং আটজন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2009, 05:59 AM

Updated : 26 Aug 2022, 11:19 AM

ঢাকা, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বগুড়ার শাহজাহানপুর ও কুষ্টিয়ার ভেড়ামারায় শনিবার রাত ও রোববার সকালে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত এবং আটজন আহত হয়েছে। বগুড়া প্রতিনিধি জানান, ঢাকা-বগুড়া মহাসড়কের শাহজাহানপুরে শনিবার রাতে গরু বহনকারী একটি ট্রাকের সঙ্গে যাত্রীবাহী একটি বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত এবং আটজন আহত হয়েছে। নিতহরা হলেন- ট্রাকচালক জিন্না (৩২) এবং ট্রাকযাত্রী আব্দুল মোমিন (৩৫) ও পলান (৩৩)। আহতরা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এদের চারজনের অবস্থা আশঙ্কাজনক। এরা হচ্ছেন- ছালাম, এলেম, জিল্লূর রহমান ও খলিল। শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জয়পুরহাট থেকে গরু বোঝাই একটি ট্রাক সিরাজগঞ্জ যাচ্ছিল। পথে শনিবার রাত সাড়ে ১১টার দিকে শাহজাহানপুরের বনানীতে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়। তিনি বলেন, "এতে ১১ জন আহত হয়। তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাতেই ট্রাকচালকসহ তাদের তিন জন মারা যায়।" ওসি জানান, র্দুর্ঘটনায় হতাহতদের সবার বাড়ি সিরাজগঞ্জে। তারা গরু ব্যবসায়ী এবং জয়পুরহাট থেকে ট্রাকে করে গরু নিয়ে সিরাজগঞ্জ যাচ্ছিলেন। কুষ্টিয়া প্রতিনিধি জানান, জেলার ভেড়ামারা উপজেলার ক্ষেমিরদিয়াড় গ্রামে রোববার সকালে এক সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছে। তিনি একই গ্রামের আছির আলির ছেলে নজরুল ইসলাম (৪০)। ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাইজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সকাল সাড়ে ৯টার দিকে বাজারে যাওয়ার সময় বটতলার মোড় নামক স্থানে একটি নসিমন পেছন থেকে নজরুলকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয় নজরুল। এরপর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।" পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। ঘাতক নসিমনটি আটক করা যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এজে/১১৫৯ ঘ.