২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোর এমএম কলেজে হামলায় সাত ছাত্রলীগ কর্মী আহত

যশোর সরকারি এমএম কলেজ ক্যাম্পাসে শনিবার রাতে প্রতিপক্ষের হামলায় ছাত্রলীগের সাত কর্মী আহত হয়েছেন। ছাত্রলীগ এ ঘটনার জন্য ছাত্রদলকে দায়ী করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2009, 05:25 PM

Updated : 26 Aug 2022, 11:18 AM

যশোর, এপ্রিল ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - যশোর সরকারি এমএম কলেজ ক্যাম্পাসে শনিবার রাতে প্রতিপক্ষের হামলায় ছাত্রলীগের সাত কর্মী আহত হয়েছেন। ছাত্রলীগ এ ঘটনার জন্য ছাত্রদলকে দায়ী করেছে। আহতরা হলেন- জয়ন্ত বিশ্বাস (২৫), জাকির হোসেন (২৪), শহীদুল ইসলাম (২৬), শামীম রেজা (২৫), জুয়েল (২২), মাসুদ (২৪) ও আজগর আলী (২৫)। এদের মধ্যে গুরুতর অবস্থায় জয়ন্ত বিশ্বাসকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট (এএসপি) বশির আহমেদ জানান, রাত সাড়ে ৮টার দিকে কলেজের আসাদ গেটের সামনে সন্ত্রাসীরা ছাত্রলীগের কর্মীদের ওপর হামলা চালায়। কলেজে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত একমাস থেকে এ দু'সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে কোন্দল চলছিল বলেও জানান তিনি। পুলিশ কর্মকর্তা বলেন, পরিস্থিতি এখন শান্ত। মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ছাত্রলীগের জেলা ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বিপু বলেন, "ছাত্রদলের নেতা-কর্মীরা এ হামলা চালিয়েছে।" ছাত্রদলের জেলা সাংগঠনিক সম্পাদক তমাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এ ঘটনার সঙ্গে ছাত্রদল কোনোভাবেই জড়িত নয়। ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দলের কারণেই এ হামলা হয়ে থাকতে পারে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩২৫ ঘ.