২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্যাসের দাবিতে খুলনাসহ কয়েকটি জেলায় মানববন্ধন

দক্ষিণ-পশ্চিমাঞ্চলে পাইপ লাইনে গ্যাস সরবরাহের দাবিতে খুলনাসহ ওই অঞ্চলের কয়েকটি জেলায় শনিবার সকালে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মানববন্ধনে যোগ দিয়ে বাণিজ্যমন্ত্রী ফারুক খান বলেছেন, খুলনা অঞ্চলে পাইপ লাইনে গ্যাস অবশ্যই আসবে। কোন অঞ্চল খুলনায় গ্যাস আসার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারবে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2009, 11:28 AM

Updated : 26 Aug 2022, 11:18 AM

ঢাকা, এপ্রিল ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দক্ষিণ-পশ্চিমাঞ্চলে পাইপ লাইনে গ্যাস সরবরাহের দাবিতে খুলনাসহ ওই অঞ্চলের কয়েকটি জেলায় শনিবার সকালে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মানববন্ধনে যোগ দিয়ে বাণিজ্যমন্ত্রী ফারুক খান বলেছেন, খুলনা অঞ্চলে পাইপ লাইনে গ্যাস অবশ্যই আসবে। কোন অঞ্চল খুলনায় গ্যাস আসার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারবে না। শুধু গ্যাস নয় খুলনায় আবু নাসের বিশেষায়িত হাসপাতাল দ্রুততম সময়ে চালু, মংলা বন্দর ও রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলকে (ইপিজেড) গতিশীল করে এ অঞ্চলের ব্যবসা বাণিজ্যে প্রাণ ফিরিয়ে আনা এবং বন্ধ কল-কারখানা চালু করা হবে বলেও জানান মন্ত্রী। কুষ্টিয়া অঞ্চলের উন্নয়ন এবং খুলনার শিল্প এলাকার প্রাণসঞ্চার ও নতুন কারখানা স্থাপনের লক্ষ্যে এ অঞ্চলে প্রাকৃতিক গ্যাস সরবরাহের সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী ভেড়ামারা-খুলনা গ্যাস সঞ্চালন লাইন এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চল গ্যাস বিতরণ প্রকল্প নামে দুইটি প্রকল্পও গ্রহণ করা হয়। কিন্তু ২৩ মার্চ জ্বালানি মন্ত্রণালয়ের এক সভায় প্রকল্প দুটি স্থগিত করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিদের পাঠানো খবর: খুলনা: সকাল সাড়ে ১০টায় নগরীর পিকচার প্যালেস মোড়ে মানববন্ধ কর্মসূচি পালিত হয়। বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি, খুলনা প্রেসক্লাব ও নাগরিক ফোরামের যৌথ উদ্যোগে পালিত আধ ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যোগ দেয়। তারা গ্যাস সরবরাহের দাবি জানিয়ে তারা বিভিন্ন প্ল্যাকার্ড বহন করে। দীর্ঘ মানববন্ধনটি রাস্তার দুপাশে পিকচার প্যালেস মোড় থেকে পূর্ব দিকে শহীদ হাদিস পার্ক এবং পশ্চিমে হাজী মালেক চেম্বার পর্যন্ত বি