২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'বিদ্যুত ব্যবস্থাপনায় আর বিশৃঙ্খলা দেখা যাবে না'

বিদ্যুৎ উৎপাদন, বিতরণ ও ব্যবস্থাপনায় অতীতের বিশৃঙ্খলা আর দেখা যাবে না বলে জানিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ। তিনি বলেন, "দেশের সর্বত্র বিদ্যুতায়ন করতে আমরা বদ্ধপরিকর এবং তৃণমূল পর্যায় থেকেই উন্নয়ন কর্মকান্ড শুরু করতে হবে।" শুক্রবার হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন মাধবপুর উপজেলার বুল্লা এলাকায় বিদ্যুতায়ন কর্মসূচি উদ্বোধনের সময় মন্ত্রী এসব কথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2009, 06:06 PM

Updated : 26 Aug 2022, 11:18 AM

হবিগঞ্জ, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্যুৎ উৎপাদন, বিতরণ ও ব্যবস্থাপনায় অতীতের বিশৃঙ্খলা আর দেখা যাবে না বলে জানিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ। তিনি বলেন, "দেশের সর্বত্র বিদ্যুতায়ন করতে আমরা বদ্ধপরিকর এবং তৃণমূল পর্যায় থেকেই উন্নয়ন কর্মকান্ড শুরু করতে হবে।" শুক্রবার হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন মাধবপুর উপজেলার বুল্লা এলাকায় বিদ্যুতায়ন কর্মসূচি উদ্বোধনের সময় মন্ত্রী এসব কথা বলেন। তিনি আরো বলেন, সমাজের বিভিন্ন ক্ষেত্রে সুষম উন্নয়নের জন্য সম্মিলিতভাবে কাজ করতে হবে। আরো বেশী বিদ্যুৎ উৎপাদনের জন্য সরকার কাজ করে যাচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/এইচএ/০০০৫ঘ.