গাজীপুর, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গাজীপুর কেন্দ্রীয় শহীদ মিনারে চলছে তিনদিনের পথনাটক উৎসব।
বাংলাদেশ গ্র"প থিয়েটার ফেডারেশনের সাধারণ সম্পাদক ঝুনা চৌধুরী বৃহস্পতিবার বিকেলে উৎসবের উদ্বোধন করেন।
ঢাকাসহ দেশের বিভিন্ন জেলার নাট্যদল এ উৎসবে মোট পনেরটি নাকট পরিবেশনে অংশ নিচ্ছে বলে আয়োজক কর্তৃপক্ষ জানায়।
অনুষ্ঠানের প্রথম দিন নরসিংদীর বাংলা নাট্যম, ঢাকার নাট্যরথ, নাট্যকুটির, টঙ্গীর নাট্যভূমি এবং গাজীপুরের মুক্তমঞ্চ নাটক পরিবশেন করে।
শুক্রবার দ্বিতীয় দিন বিকেলে আলোচনায় অংশ নেন গাজীপুর-১ আসনের সাংসদ আকম মোজাম্মেল হক, অভিনেতা নির্দেশক মাসুম আজিজ, আজাদ আবুল কালাম প্রমুখ।
এরপর ময়মনসিংহের বিদ্রোহী নাট্যগোষ্ঠি, গাজীপুরের অর্ণব শিশু থিয়েটার, ঢাকার স্বপ্নদল মানস নাট্য অঙ্গন ও সাত্ত্বিক নাট্য স
bdnews24