২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেড়িবাঁধ ভেঙে খুলনায় আরও চার গ্রাম প্লাবিত

পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধ ভেঙে শুক্রবার খুলনার কয়রা উপজেলার আরও চারটি গ্রাম প্লাবিত হয়েছে। কপোতাক্ষ নদের পাশে নির্মিত পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধটি প্রবল জোয়ারে ভেঙে গেলে বৃহস্পতিবার গাজীপাড়া ও সাধবুনিয়া গ্রামও প্লাবিত হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2009, 02:39 PM

Updated : 26 Aug 2022, 11:18 AM

খুলনা, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধ ভেঙে শুক্রবার খুলনার কয়রা উপজেলার আরও চারটি গ্রাম প্লাবিত হয়েছে। কপোতাক্ষ নদের পাশে নির্মিত পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধটি প্রবল জোয়ারে ভেঙে গেলে বৃহস্পতিবার গাজীপাড়া ও সাধবুনিয়া গ্রামও প্লাবিত হয়। শুক্রবার প্লাবিত বেদকাশী ইউনিয়নের গ্রামগুলো হল- হাজতখালী, কাটমার চর, নোনাদিঘির পাড় ও কাতকাতা। গ্রামগুলোর ৫০টি কাঁচা ঘর ক্ষতিগ্রস্ত হয়। ২০০ বিঘা জমির ধান, শতাধিক চিংড়ি ঘের এবং ৫০টি পুকুর তলিয়ে গেছে। কয়রা উপজেলার নির্বাহী কর্মকর্তা এম এম আরিফ পাশা বলেন, "শুক্রবার সকালে পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধ ভেঙে গ্রামে জোয়ারের পানি প্রবেশ করে।" পানি উন্নয়ন বোর্ডের সেকশন অফিসার মো. আলিমুজ্জামান জানান, "স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে সার্বক্ষণিক বাঁধ মেরামতের কাজ চলছে। কিন্তু জোয়ার এলে আবার ভেঙে যাচ্ছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২০৪২ ঘ.