২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চৌদ্দগ্রামে বগি লাইনচ্যুত, ঢাকা-চট্টগ্রাম ট্রেন চলাচল চার ঘণ্টা বন্ধ

ঢাক-চট্টগ্রাম রেলপথে শুক্রবার সকালে একটি মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে চার ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। সকাল ৯টার দিকে ফেনীর শর্শদি এবং কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী রেলস্টেশনের মাঝামাঝি স্থানে ঢাকা থেকে চট্টগ্রামগামী মালবাহী ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2009, 01:59 PM

Updated : 26 Aug 2022, 11:18 AM

ফেনী, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঢাক-চট্টগ্রাম রেলপথে শুক্রবার সকালে একটি মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে চার ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। সকাল ৯টার দিকে ফেনীর শর্শদি এবং কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী রেলস্টেশনের মাঝামাঝি স্থানে ঢাকা থেকে চট্টগ্রামগামী মালবাহী ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়। এ কারণে দুপুর ১টা পর্যন্ত ফেনী, ফাজিলপুর ও কালিদহ স্টেশনে যাত্রীবাহী মহানগর প্রভাতী, সাগরিকা, কর্ণফুলী ও পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন আটক পড়ে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন ফেনী রেলস্টেশনের সহকারী স্টেশন মাস্টার মো. হারুন। তিনি জানান, দুপুর ১টার দিকে লাকসাম জংশন থেকে রিলিফ ট্রেন এসে বগি দুটো উদ্ধার করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০০১ ঘ.