২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে চালককে হত্যা করে ট্যাক্সি ক্যাব ছিনতাই

চালককে হত্যা করে সিএনজি চালিত একটি ট্যাক্সি ক্যাব ছিনতাই করেছে দুস্কৃতকারীরা। শুক্রবার সকাল ১০টার দিকে গাজিরচট এলাকার বসুন্ধরা মাঠ থেকে মাসুদ রানা (৪০) নামের ওই চালকের জবাই করা লাশ উদ্ধার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2009, 01:08 PM

Updated : 26 Aug 2022, 11:18 AM

সাভার, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চালককে হত্যা করে সিএনজি চালিত একটি ট্যাক্সি ক্যাব ছিনতাই করেছে দুস্কৃতকারীরা। শুক্রবার সকাল ১০টার দিকে গাজিরচট এলাকার বসুন্ধরা মাঠ থেকে মাসুদ রানা (৪০) নামের ওই চালকের জবাই করা লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, মাসুদের বাড়ি পাবনার নারায়ণপুর এলাকায়। বৃহস্পতিবার সকালে ট্যাক্সি ক্যাব নিয়ে বের হয়ে আর বাড়ি ফিরে যাননি। আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) গোলাম মোস্তফা জানান, ছিনতাইকারীরা মাসুদকে পেটে এলোপাথাড়ি ছুরিকাঘাত ও জবাই করে হত্যা করেছে। রাতের কোন এক সময় এ ঘটনার পর তার লাশ গাজিরচটের বসুন্ধরা মাঠে ফেলে রেখে ক্যাবটি নিয়ে যায় তারা। এ ঘটনায় মাসুদের ছোট ভাই ছানোয়ার হোসেন আশুলিয়া থানার একটি হত্যা মামলা (নং-২৫) করেছেন। পুলিশ এখন পর্যন্ত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কাউকে গ্রেপ্তার কিংবা খোয়া যাওয়া অটোরিকশাটি উদ্ধার করতে পারেনি বলে এসআই গোলাম মোস্তফা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯১২ ঘ.