ঢাকা, এপ্রিল ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, দারিদ্র্য বিমোচনের লক্ষ্য পূরণে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় কার্যকর প্রস্তুতি নিতে হবে। কারণ প্রাকৃতিক দুর্যোগে দরিদ্র জনগোষ্ঠীর জানমালের বেশি ক্ষয়-ক্ষতি হয়।
মোহাম্মদপুরের ওয়াইডাব্লিউসিএ মিলনায়তনে 'দুর্যোগ মোকাবেলা প্রস্তুতিতে সামাজিক অংশগ্রহণ' শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী এ আহ্বান জানান। বেসরকারি সংস্থা 'বাংলাদেশ পউস' এ সেমিনারের আয়োজন করে।
আব্দুর রাজ্জাক বলেন, প্রাকৃতিক দুর্যোগে দুর্বল অবকাঠামোর বাড়ি-ঘর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়।
উপক ূলীয় এলাকাসহ দুর্যোগপ্রবণ অঞ্চলে কৃষি উৎপাদন বৃদ্ধি, অখামারজাত কৃষির প্রসার এবং সংশ্লিষ্ট ছোট শিল্প-কারখানা স্থাপনের মাধ্যমে জনগণের আয় বাড়ানোর সুযোগ সৃষ্টি করতে হবে বলে মত দেন তিনি।
খাদ্যমন্ত্রী বলেন, সরকার দুর্যোগ-পরবর্তী ত্রাণ সহায়তার পরিবর্তে দুর্যোগ মোকাবেলার প্রস্তুতির ওপর বেশি গুরুত্ব দিচেছ। বর্তমানে উপক ূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির ৪২ হাজার স্বেচ্ছাসেবক রয়েছে। তিনি উল্লেখ করেন,
বঙ্গবন্ধু শেখ মুজিবের নির্দেশে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় রেডক্রসের সঙ্গে যৌথভাবে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি শুরু করেছিল।
মন্ত্রী এনজিওগুলোকে দুর্যোগ মোকাবেলার প্রস্তুতি সম্পর্কে জনগণকে সচেতন করার পাশাপাশি দারিদ্র্য বিমোচনে এগিয়ে আসার পরামর্শ দেন।
অনুষ্ঠানে আরো বক্তব্য দেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, পরিবেশ ও বন সচিব ড. মিহির কান্তি মজুমদার, পউসের সভাপতি সানোয়ার হোসেন ও সহ-সভাপতি শেখ নাদির হোসেন লিপু। ইউএনডিপি'র সহকারি আবাসিক প্রতিনিধি ড. এম আমিনুল ইসলাম এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসকে/১৯২৬ঘ.
bdnews24