২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সাধারণ বীমা কর্পোরেশনে ২শ' ২৭ কোটি টাকার অনিয়ম

রাষ্ট্রীয় উদ্যোগ সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটি রাষ্ট্র নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান সাধারণ বীমা কর্পোরেশনে ২শ' ২৭ কোটি টাকার অনিয়ম চিহ্নিত করেছে। বুধবার এক বৈঠকে কমিটি প্রাথমিকভাবে এসব অনিয়মের নজির পায় বলে জানানো হয়েছে। কমিটি সভাপতি এম কে আলমগীর বলেন, সাধারণ বীমা কর্পোরেশন কর্তৃপক্ষ অপরিশোধিত ২শ' ২৭ কোটি টাকা আদায়ের কোনো উদ্যোগ নেয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2009, 07:32 PM

Updated : 26 Aug 2022, 11:18 AM

ঢাকা, এপ্রিল ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাষ্ট্রীয় উদ্যোগ সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটি রাষ্ট্র নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান সাধারণ বীমা কর্পোরেশনে ২শ' ২৭ কোটি টাকার অনিয়ম চিহ্নিত করেছে। বুধবার এক বৈঠকে কমিটি প্রাথমিকভাবে এসব অনিয়মের নজির পায় বলে জানানো হয়েছে। কমিটি সভাপতি এম কে আলমগীর বলেন, সাধারণ বীমা কর্পোরেশন কর্তৃপক্ষ অপরিশোধিত ২শ' ২৭ কোটি টাকা আদায়ের কোনো উদ্যোগ নেয়নি। সংসদ ভবনে ওই বৈঠকের পর সাংবাদিকদের আলমগীর বলেন, পরিস্থিতি এমনই যে প্রতিষ্ঠানটির দেখাশোনা করার কেউ নেই। তিনি আরো জানান বছরের পর বছর ধরে বহু অডিট আপত্তি অনিস্পন্ন পড়ে আছে। সভাপতি জানান, কমিটি সংস্থাটির এ অব্যবস্থাপনায় ক্ষোভ প্রকাশ করে এতে শৃংখলা ফিরিয়ে আনার তাগিদ দিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এসকে/০১৩৩ঘ.