২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন রাষ্ট্রপতি জিল্লুর রহমান

রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান মেডিকেল চেকআপের জন্য সিঙ্গাপুর গেছেন। রাষ্ট্রপতির প্রেস সচিব আবদুল আউয়াল হাওলাদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাষ্ট্রপতি মেডিকেল চেকআপের জন্য সিঙ্গাপুর গেছেন। বুধবার রাত ১১টা ৫৫ মিনিটে তিনি সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা ছাড়েন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2009, 07:15 PM

Updated : 26 Aug 2022, 11:18 AM

ঢাকা, এপ্রিল ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান মেডিকেল চেকআপের জন্য সিঙ্গাপুর গেছেন। রাষ্ট্রপতির প্রেস সচিব আবদুল আউয়াল হাওলাদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাষ্ট্রপতি মেডিকেল চেকআপের জন্য সিঙ্গাপুর গেছেন। বুধবার রাত ১১টা ৫৫ মিনিটে তিনি সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা ছাড়েন। অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, তিন বাহিনীর প্রধান, মন্ত্রী পরিষদ সচিবসহ উর্দ্ধতন সামরিক-বেসামরিক কর্মকর্তারা জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে রাষ্ট্রপতিকে বিদায় জানান। রাষ্ট্রপতি হওয়ার পর এটিই তার প্রথম দেশের বাইরে যাওয়া। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএনএস/এইচএ/০০৫০ঘ.