২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইন দেখে সংসদীয় কমিটি বৈঠকে যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবে দুদক

স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে দুর্নীতি দমন কমিশন (দুদক) সরকারি প্রতিষ্ঠানসংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে যেতে বাধ্য কী না- এ বিষয়ে আইনগত দিক খতিয়ে দেখার পর সিদ্ধান্ত নেবে দুদক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2009, 02:22 PM

Updated : 26 Aug 2022, 11:18 AM

ঢাকা, এপ্রিল ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে দুর্নীতি দমন কমিশন (দুদক) সরকারি প্রতিষ্ঠানসংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে যেতে বাধ্য কী না- এ বিষয়ে আইনগত দিক খতিয়ে দেখার পর সিদ্ধান্ত নেবে দুদক। গত মঙ্গলবার দুদকের শুরু থেকে বর্তমান পর্যন্ত কাজের বিবরণ, সর্বশেষ বার্ষিক প্রতিবেদন এবং সর্বশেষ নিরীক্ষা প্রতিবেদনসহ দুই কমিশনারকে সংসদীয় স্থায়ী কমিটির আগামী ১২ এপ্রিলের বৈঠকে যোগ দিতে চিঠি দেওয়া হয়। এ প্রসঙ্গে কমিশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাবিবুর রহমান মঙ্গলবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,"এ বিষয়ে এখানো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। এ ব্যাপারে আইনে কী বলা হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। সব কিছু বিবেচনার পর সিদ্ধান্ত নেওয়া হবে আমরা সেখানে যাবো কী না।" দুদকের চেয়ারম্যানের পদ থেকে হাসান মশহুদ চৌধুরীর আলোচিত পদত্যাগের চার দিন পর ওই চিঠি কমিশনে আসে। এতে বলা হয়, বৈঠকে কমিশনের সর্বশেষ বার্ষিক প্রতিবেদন ও সর্বশেষ নিরীক্ষা প্রতিবেদন, কমিশনের এযাবতকার কার্যাবলী এবং অর্পিত দায়িত্ব পালনে বর্তমান সমস্যা নিয়ে আলোচনা করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এসকে/২০১৯ঘ.