২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে ১৭ শ' বোতল ফেন্সিডিল উদ্ধার, গ্রেপ্তার এক

যশোরে র‌্যাব সদস্যরা ১৭ শ' বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আটক করা হয়েছে সাইফুল ইসলাম কালু নামের এক ব্যক্তিকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2009, 02:15 PM

Updated : 26 Aug 2022, 11:18 AM

যশোর, এপ্রিল ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - যশোরে র‌্যাব সদস্যরা ১৭ শ' বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আটক করা হয়েছে সাইফুল ইসলাম কালু নামের এক ব্যক্তিকে। র‌্যাব-৬ যশোর ক্যাম্পের ইনচার্জ নূর মো. তারিক আজিজ জানান, বুধবার ঝিকরগাছার লাউজানী বাজারের পাশ থেকে ১৭ শ' বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। তিনি জানান, আটক সাইফুল বেনাপোল পোর্ট থানার কাগজপুকুর গ্রামের মৃত আফসার আলীর ছেলে। দীর্ঘদিন ধরে সাইফুল মাদক ব্যবসা করে আসছিল বলে তিনি দাবি করেন। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিআর/২০১০ ঘ.