২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গুলশান থেকে মেয়াদোত্তীর্ণ নিডো দুধ উদ্ধার

গুলশানের একটি গুদাম থেকে ১৪২৫ ফয়েল প্যাকেট মেয়াদ পেরিয়ে যাওয়া নেসলে কোম্পানির নিডো গুঁড়ো দুধ উদ্ধার করেছে পুলিশ। গুলশান থানা পুলিশ মঙ্গলবার রাতে ওই দুধ উদ্ধার করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2009, 12:53 PM

Updated : 26 Aug 2022, 11:18 AM

ঢাকা, এপ্রিল ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গুলশানের একটি গুদাম থেকে ১৪২৫ ফয়েল প্যাকেট মেয়াদ পেরিয়ে যাওয়া নেসলে কোম্পানির নিডো গুঁড়ো দুধ উদ্ধার করেছে পুলিশ। গুলশান থানা পুলিশ মঙ্গলবার রাতে ওই দুধ উদ্ধার করে। গুলশান থানার উপ-পরিদর্শক ইলিয়াস মোল্লা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গোপন সংবাদ পেয়ে তারা গুলশান ১ এর ১৮ নম্বর সড়কের ১১ নম্বর বাড়ি থেকে ওই গুঁড়ো দুধ উদ্ধার করেন। নিডোর স্থানীয় এজেন্ট ওই বাড়িটি গুদাম হিসেবে ব্যবহার করেন। এ ব্যাপারে নেসলে বাংলাদেশ-এর পরিচালক (অর্থ) মো. ইমতিয়াজ মালিক, ব্যবস্থাপক সৈয়দ সাইফুল ইসলাম, হিসাব রক্ষণ কর্মকর্তা আবদুল হাই, দেবব্রত রায় চৌধুরী ও আসাদুজ্জামানকে মঙ্গলবার গ্রেপ্তার করা হয়। বুধবার বিকেলে গুলশান থানার উপ পরিদর্শক মো. আলমগীর হোসেন তাদেরকে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির করে কারাগারে পাঠানোর আবেদন জানান। শুনানি শেষে মহানগর হাকিম আব্দুল মজিদ তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন। মঙ্গলবার গুলশান থানার উপ পরিদর্শক ইলিয়াছ মোল্লা বাদি হয়ে বিশেষ ক্ষমতা আইনের ২৫ (ঘ) ধারায় অভিযুক্তদের বিরুদ্ধে এ মামলা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/পিবি/এসকে/এইচএ/২০২৭ ঘ.