২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মন্ত্রিসভার এ সিদ্ধান্তে রাজনৈতিক স্থিতিশীলতা বিনষ্ট হবে: বিএনপি

বিএনপি চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেত্রীর সেনানিবাসের বাড়ির ইজারা বাতিলের সরকারি সিদ্ধান্তের প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে বিএনপি। দলের জ্যেষ্ঠ নেতারা তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ সিদ্ধান্তে দেশের 'রাজনৈতিক স্থিতিশীলতা 'বিনষ্ট' হবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2009, 12:24 PM

Updated : 26 Aug 2022, 11:18 AM

ঢাকা, এপ্রিল ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-বিএনপি চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেত্রীর সেনানিবাসের বাড়ির ইজারা বাতিলের সরকারি সিদ্ধান্তের প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে বিএনপি। দলের জ্যেষ্ঠ নেতারা তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ সিদ্ধান্তে দেশের 'রাজনৈতিক স্থিতিশীলতা 'বিনষ্ট' হবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন। বুধবার মন্ত্রিসভার এক বৈঠকে নিহত সেনাশাসক জিয়াউর রহমানের বিধবা স্ত্রী হিসেবে খালেদা জিয়াকে নামমাত্র মূল্যে দেওয়া বাড়িটির ইজারা বাতিলের সিদ্ধান্ত হয়। উর্দি ছেড়ে একসময় রাজনীতিতে নামা রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৮১ সালের ৩০ মে এক ব্যর্থ সেনা অভ্যুত্থানে নিহত হওয়ার পর খালেদা জিয়াকে বাড়িটি ইজারা দেয় সরকার। দুপুরে মন্ত্রিসভার এ সিদ্ধান্তের পর দলের জ্যেষ্ঠ সাংসদ সালাউদ্দিন কাদের চৌধুরী তার মহাখালীর ব্যবসায়িক চেম্বারে এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, "সরকারের এ সিদ্ধান্তে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা বিনষ্ট হবে। রাজনৈতিক প্রতিহিংসায় এরকম দায়িত্বহীন ও দৃষ্টিকটু সিদ্ধান্ত মন্ত্রিসভা নিয়েছে। দেশের মানুষ তা কোনোভাবেই গ্রহণ করবে না।'' তিনি বলেন, ''দেশে বিদ্যুৎ, কর্মসংস্থানসহ নানা সমস্যা থাকতে একটি শহীদ পরিবারের বাড়ির প্রতি সরকারের এতো দৃষ্টি কেন তা আমাদের কাছে বোধগম্য নয়। একটি অস্বাভাবিক সরকারের এরকম 'ডিজিটাল' সিদ্ধান্ত প্রতিহিংসামূলক। আমার মনে হয়, প্রধানমন্ত্রী কোনো একটি মহলের ঋণ শোধ করতে এ পদক্ষেপ নিয়েছেন। '' সাবেক প্রধানমন্ত্রীর সংসদ বিষয়ক উপদেষ্টা সালাউদ্দিন কাদের চৌধুরী জানান, মন্ত্রিসভার এ সিদ্ধান্ত নিন্দনীয়। আমি মনে করি এতে সেনাবাহিনীর মধ্যে সরকারের প্রতি আস্থা বাড়বে না। পিলখানার ঘটনা নিয়ে সেখানে যে অস্থিরতা বিরাজ করছে, তা কমবেও না। তিনি সরকারের উদ্দেশে প্রশ্ন রাখেন, 'শহীদ' জিয়া সেনাবাহিনীর সৈনিক থেকে শুরু করে কর্মকর্তা পর্যন্ত সবার হৃদয়ে যেভাবে স্থান করে আছেন, সেনানিবাসের বাড়িটি থেকে জিয়া পরিবারকে সরিয়ে দিলে তার প্রতিক্রিয়া কী হবে সরকার কি সেটা একবার ভেবে দেখেছেন? শহীদ মইনুল সড়কের এ বাড়িটি নিয়ে সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদের বক্তব্যের সমালোচনা করে সালাউদ্দিন কাদের চৌধুরী বলেন,'' উনি বাড়ি দেওয়ার কে? দ্বিতীয় জাতীয় সংসদে বিএনপি-আওয়ামী লীগসহ সব দল মিলে সর্বসম্মতভাবে শহীদ জিয়াউর রহমানের পরিবারকে বাড়িটি দেওয়ার সিদ্ধান্ত নেয়। এরশাদের এরকম দায়িত্বহীন বক্তব্য প্রধানমন্ত্রীকে সিদ্ধান্ত নিতে উৎসাহিত করেছে।'' স