২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় 'চরমপন্থী'কে গুলি করে হত্যা

কুষ্টিয়ার দৌলতপুরে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সামাদ জানান, প্রতিপক্ষের লোকজন মঙ্গলবার রাতে কথিত চরমপন্থী নান্টু গুড়িকে (৪০) গুলি করে হত্যা করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2009, 12:30 PM

Updated : 26 Aug 2022, 11:18 AM

কুষ্টিয়া, এপ্রিল ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুষ্টিয়ার দৌলতপুরে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সামাদ জানান, প্রতিপক্ষের লোকজন মঙ্গলবার রাতে কথিত চরমপন্থী নান্টু গুড়িকে (৪০) গুলি করে হত্যা করে। নান্টু উপজেলার মরিচা ইউনিয়নের কোলদিয়াড় গ্রামের মৃত রবেত প্রামানিকের ছেলে বলে তিনি জানান। পুলিশ কর্মকর্তা জানান, রাত সাড়ে ৯টার দিকে নান্টু বাজার থেকে চা খেয়ে বাড়ি ফিরছিল। এ সময় সন্ত্রাসীরা নান্টুকে ধরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। এরপর তাকে গুলি করে হত্যা করা হয়। দৌলতপুর থানা পুলিশ রাতেই লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। আব্দুস সামাদ বলেন, নান্টুর বিরুদ্ধে দৌলতপুর থানায় হত্যাসহ চারটি মামলা রয়েছে। পূর্ব শত্র"তার জের ধরে প্রতিপক্ষের সন্ত্রাসীরা তাকে হত্যা করে থাকতে পারে। নিহতের স্ত্রী টলিয়ারা খাতুন বুধবার বাদি হয়ে ২১ জনকে আসামী করে থানায় হত্যা মামলা দায়ের করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/টিআর/১৭৩০ ঘ.