২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশের ১১ পরিদর্শককে বদলি

পুলিশ পরিদর্শক পদের ১১ কর্মকতাকে বদলি করা হয়েছে। আগামী ১৭ এপ্রিলের মধ্যে তাদের নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে। পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার এই তথ্য জানানো হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2009, 06:42 PM

Updated : 26 Aug 2022, 11:17 AM

ঢাকা এপ্রিল ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশ পরিদর্শক পদের ১১ কর্মকতাকে বদলি করা হয়েছে। আগামী ১৭ এপ্রিলের মধ্যে তাদের নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে। পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার এই তথ্য জানানো হয়। তাদের মধ্যে খুলনা মহানগরীর নিখিল চন্দ্র মণ্ডলকে চট্টগ্রাম রেঞ্জে, মাদারীপুরের অশোক কুমার নন্দীকে বরিশাল রেঞ্জে, ঢাকা মহানগরীর মো. মতিউর রহমানকে খুলনা রেঞ্জে, নারায়ণগঞ্জ গোয়েন্দা বিভাগের ভূঁইয়া মাহবুব হাসানকে চট্টগ্রাম রেঞ্জে, সিলেট গোয়েন্দা বিভাগের মো. নুরুল ইসলামকে বরিশাল রেঞ্জে, বিশেষ শাখার মো. কামরুজ্জামান তালুকদারকে ঢাকা রেঞ্জে, জামালপুরের মো. আবুল কালাম আজাদকে ঢাকা মহানগরীতে, অপরাধ তদন্ত বিভাগের মো. রবিউল ইসলামকে খুলনা রেঞ্জে, একই দপ্তরের মো. আফজালুল ইসলামকে রাজশাহী রেঞ্জে ও মো. হেলালুল ইসলামকে ঢাকা রেঞ্জে, নোয়াখালী পিটিসির মো. মোশাররফ হোসেনকে ঢাকা রেঞ্জে বদলি করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এএল/এইচএ/০০৪০ঘ.