২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরও ৫ এএজির পদত্যাগ

সুপ্রিম কোর্টের আরও পাঁচজন সহকারী অ্যাটর্নি জেনারেল (এএজি) পদত্যাগ করেছেন। রাষ্ট্রপতি বরাবরে লেখা আলাদা আলাদা পদত্যাগপত্র তারা মঙ্গলবার অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের কাছে জমা দেন। অ্যাটর্নি জেনারেল তাদের পদত্যাগপত্র গ্রহণ করে আইন মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2009, 04:21 PM

Updated : 26 Aug 2022, 11:17 AM

ঢাকা, এপ্রিল ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুপ্রিম কোর্টের আরও পাঁচজন সহকারী অ্যাটর্নি জেনারেল (এএজি) পদত্যাগ করেছেন। রাষ্ট্রপতি বরাবরে লেখা আলাদা আলাদা পদত্যাগপত্র তারা মঙ্গলবার অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের কাছে জমা দেন। অ্যাটর্নি জেনারেল তাদের পদত্যাগপত্র গ্রহণ করে আইন মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছেন। এর আগে সোমবার ৪১ জন সহকারী অ্যাটর্নি জেনারেল একসঙ্গে পদত্যাগ করেন। সুপ্রিম কোর্টে ৫৮ জন সহকারী অ্যাটর্নি জেনারেল ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এএল/এসকে/২১৩২ঘ.