২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রেনেড হামলা মামলায় আরো তিনজনের সাক্ষ্য গ্রহণ

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় রাষ্ট্রপক্ষের আরো তিনজন আদালতে সাক্ষ্য দিয়েছেন। ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইবুনালের বিচারক মো. মাসদার হোসেন মঙ্গলবার দুপুরে সাক্ষ্য গ্রহণ করেন। তিনি সাক্ষ্য গ্রহণের পরবর্তী তারিখ নির্ধারণ করেন ১৭ এপ্রিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2009, 02:32 PM

Updated : 26 Aug 2022, 11:17 AM

ঢাকা, এপ্রিল ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় রাষ্ট্রপক্ষের আরো তিনজন আদালতে সাক্ষ্য দিয়েছেন। ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইবুনালের বিচারক মো. মাসদার হোসেন মঙ্গলবার দুপুরে সাক্ষ্য গ্রহণ করেন। তিনি সাক্ষ্য গ্রহণের পরবর্তী তারিখ নির্ধারণ করেন ১৭ এপ্রিল। ২২ নম্বর বঙ্গবন্ধু এভিনিউয়ের 'প্রিন্স নামের একটি দর্জির দোকানের কর্মচারী সিরাজ মিয়া, মো. কাশেম এবং শেখ হাসিনার তার গাড়িচালক আবুল বাশারের সাক্ষ্য নেওয়া হয়। বাশার হাসিনার নিরাপত্তার দায়িত্বও পালন করছিলেন। এ নিয়ে মামলায় রাষ্ট্রপক্ষের ৪০৮ সাক্ষীর মধ্যে ২৬ জনের সাক্ষ্য নেওয়া হলো। এক সাক্ষীর সাক্ষ্য গ্রহণকালে মামলার অন্যতম অভিযুক্ত সাবেক উপমন্ত্রী আবদুস সালাম পিন্টু সাক্ষ্য গ্রহণে নিয়ম ভাঙা হয়েছে বলে অভিযোগ করেন। সাক্ষ্য গ্রহণকালে নিষিদ্ধ ঘোষিত হরকাতুল জিহাদ প্রধান মুফতী আব্দুল হান্নান, সাবেক শিক্ষা উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুসহ ১৪ অভিযুক্তকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। ৮ অভিযুক্ত পলাতক রয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/টিআর/২০১০ ঘ.