২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মঙ্গলবার সারাদেশে শুরু হচ্ছে স্বাস্থ্য সেবা সপ্তাহ

দেশের হাসপাতালগুলোতে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে 'স্বাস্থ্য সেবা সপ্তাহ'। বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে এ উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। মঙ্গলবার সারা বিশ্বে পালিত হবে বিশ্ব স্বাস্থ্য দিবস। প্রতি বছর ৭ এপ্রিল বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদস্যভূক্ত দেশগুলো বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে এ দিবসটি পালন করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2009, 08:29 PM

Updated : 26 Aug 2022, 11:17 AM

ঢাকা, এপ্রিল ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের হাসপাতালগুলোতে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে 'স্বাস্থ্য সেবা সপ্তাহ'। বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে এ উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। মঙ্গলবার সারা বিশ্বে পালিত হবে বিশ্ব স্বাস্থ্য দিবস। প্রতি বছর ৭ এপ্রিল বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদস্যভূক্ত দেশগুলো বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে এ দিবসটি পালন করে। এবারের স্বাস্থ্য দিবসের প্রতিপাদ্য হচ্ছে 'দুর্যোগ মোকাবেলায় হাসপাতালের সেবা নিশ্চিত করুন: জীবন বাঁচান'। সোমবার এ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক বলেন, ভৌগোলিক অবস্থান ও জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে বিশ্ব স্বাস্থ্য দিবসের এবারের প্রতিপাদ্য আমাদের দেশের জন্য অত্যন্ত গুরুত্ব বহন করে। স্বাস্থ্যমন্ত্র্রী জানান, বিশ্ব স্বাস্থ্য দিবসকে কেন্দ্র করে ৭ এপ্রিল থেকে ১৩ এপ্রিল পর্যন্ত সাত দিন দেশের সব হাসপাতালে স্বাস্থ্য সেবা সপ্তাহ পালন করা হবে। এর মাধ্যমে বিদ্যমান জনবল, অবকাঠামো ও চিকিৎসা উপকরণ দিয়েই কিভাবে ও সর্বোচ্চ কতটুকু সেবা প্রদান করা যায় তা পরীক্ষা করা হবে। এ অভিজ্ঞতা দিয়ে স্বাস্থ্যসেবা খাতের ইতিবাচক পরিবর্তনের উদ্যোগ গ্রহণ সহজ হবে। তিনি আরো বলেন, "স্বাস্থ্য সেবা সম্পর্কে জনগণের অতৃপ্তি আছে। যে কোন মূল্যে এ অতৃপ্তি দুর করতে হবে।" স্বাস্থ্যমন্ত্রী জানান, ইতিমধ্যেই দেশে ৫০০০ কমিউনিটি ক্লিনিক চালু করা হয়েছে। মোট ১০৫০০ ক্লিনিক সামান্য সংস্কার করে অথবা বিনা সংস্কারেই চালু করার মতো আছে। মন্ত্রী বলেন, এ মাসের মধ্যেই স্বাস্থ্য খাতের অধীনে ৮০০টি স্থানে তারবিহীন ইন্টারনেট সংযোগ দেওয়াহবে। ৪১৮টি উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে মোবাইল টেলিফোন এবং সিভিল সার্জনকে ওয়েব ক্যামেরা দেওয়া হবে। এতে করে স্বাস্থ্য সেবা খাতকে নিবিড় পর্যবেক্ষণের আওতায় আনা যাবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এসকে/০২৩২ঘ.