২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নড়াইলে সুলতান মেলা শুরু হচ্ছে মঙ্গলবার

চিত্রশিল্পী এস এম সুলতানের ৮৪তম জন্মবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার থেকে নড়াইলে সপ্তাহব্যাপী সুলতান মেলা শুরু হচ্ছে। আয়োজকরা জানান, মেলার সব প্রস্তুতি শেষ হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টায় মেলা উদ্বোধন করবেন খুলনা বিভাগীয় কমিশনার মো. ইউনুসুর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2009, 04:08 PM

Updated : 26 Aug 2022, 11:17 AM

নড়াইল, এপ্রিল ০৬, (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চিত্রশিল্পী এস এম সুলতানের ৮৪তম জন্মবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার থেকে নড়াইলে সপ্তাহব্যাপী সুলতান মেলা শুরু হচ্ছে। আয়োজকরা জানান, মেলার সব প্রস্তুতি শেষ হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টায় মেলা উদ্বোধন করবেন খুলনা বিভাগীয় কমিশনার মো. ইউনুসুর রহমান। এসএম সুলতান মেলা উদযাপন পর্ষদ আয়োজিত এ মেলার উদ্বোধনী দিনে চিত্র প্রদর্শনী, লাঠিখেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান থাকছে। মেলায় শতাধিক স্টল বসছে। আয়োজকরা জানান, এবার মেলার আংশিক স্পন্সর করছে মোবাইল ফোন সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৫৬ ঘ.