ঢাকা, এপ্রিল ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন রাষ্ট্রপতি জিল্লুর রহমান। সিঙ্গাপুর এয়ার লাইন্সের একটি বিমানে বুধবার রাতে তিনি রওয়ানা দেবেন।
মঙ্গলবার এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়।
ডাক্তারি পরীক্ষা শেষে আগামী ১৫ এপ্রিল রাষ্ট্রপতি দেশে ফিরবেন বলে তথ্য বিবরণীতে বলা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএল/এসকে/২১৩৫ঘ.
bdnews24