২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিডিআর এর পুনর্গঠন বিলম্বিত হলে দেশের ক্ষতি হবে: মইনুল

বিডিআর এর পুনর্গঠন প্রক্রিয়া যত বিলম্ব হচ্ছে ততই দেশের ক্ষতি হচ্ছে বলে মন্তব্য করেছেন বিডিআর মহাপরিচালক ও বিডিআর পুনর্গঠন বিষয়ক সাব কমিটির প্রধান মেজর জেনারেল মইনুল ইসলাম। একইসঙ্গে এ বিষয়ে সরকারের কাছে শিগগির সুপারিশ পেশ করবে বলেও জানান তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2009, 07:34 AM

Updated : 26 Aug 2022, 11:17 AM

ঢাকা, এপ্রিল ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিডিআর এর পুনর্গঠন প্রক্রিয়া যত বিলম্ব হচ্ছে ততই দেশের ক্ষতি হচ্ছে বলে মন্তব্য করেছেন বিডিআর মহাপরিচালক ও বিডিআর পুনর্গঠন বিষয়ক সাব কমিটির প্রধান মেজর জেনারেল মইনুল ইসলাম। একইসঙ্গে এ বিষয়ে সরকারের কাছে শিগগির সুপারিশ পেশ করবে বলেও জানান তিনি। সোমবার স্বরামন্ত্রী সাহারা খাতুনের সঙ্গে এক বৈঠকের পর সাংবাদিকদের তিনি একথা জানান। মইনুল ইসলাম বলেন, "যত তাড়াতাড়ি সম্ভব বিডিআর পুনর্গঠন প্রক্রিয়া শেষ করা যায় ততই আমাদের জন্য এবং দেশের জন্য ভালো। যে অনাস্থা তৈরি হয়েছে পুনর্গঠন প্রক্রিয়া বিলম্বিত হলে অর্থনৈতিক ও বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হবে দেশ।" বিডিআর মহাপরিচালক বলেন, "বিডিআর পুনর্গঠনের বিষয়ে মতামত সংগ্রহ করে খুব শিগগিরই সরকারের কাছে সুপারিশ উপস্থাপন করতে পারব। সরকারই তা অনুমোদন করবে।" এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "বিডিআর এর নাম পরিবর্তন, ইউনিফর্ম পরিবর্তনসহ অন্যান্য বিষয়গুলো পুনর্গঠন প্রক্রিয়ারই একটা অংশ। কবে নাগাদ সরকারের কাছে এ বিষয়ে সুপারিশ পেশ করা হবে জানতে চাইলে কোনো সুনির্দিষ্ট সময় সীমা উল্লেখ না করে তিনি বলেন, "খুব শিগগিরই তা পেশ করা হবে।" বিডিআর এ নিযুক্ত সেনা কর্মকর্তারা এখন বিডিআর এর পোশাক পরছেন না কেন জানতে চাইলে তিনি বলেন, "একটা পরলেই তো হল। এ বিষয়ে কারো কোনো দুর্বলতা থাকলে তা আমি পরে ব্যাখ্যায় যাব।" বিডিআর মহাপরিচালক এ সময় সেনাবাহিনীর পোশাক পরা ছিলেন। পলাতক বিডিআর সদস্যদের বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা জানতে চাইলে বিডিআর মহাপরিচালক বলেন, "আজ কালের মধ্যেই পলাতক সদস্যদের তালিকা প্রতিটি থানায় পাঠিয়ে দেওয়া সম্ভব হবে।" পিলখানা হত্যাকাণ্ডের সময় খোয়া যাওয়া অস্ত্র উদ্ধারের বিষয়ে কিছু অগ্রগতি হয়েছে বলেও তিনি জানান। স