চট্টগ্রাম, এপ্রিল ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- জেলার লোহাগাড়া উপজেলার সুকছড়িতে রোববার সকালে পুকুরে ডুবে দুটি শিশুর মৃত্যু
হয়েছে।
মৃত জায়েদ ও ফাহিম সম্পর্কে চাচাতো ভাই। তাদের বয়স ছিল পাঁচ।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সুকছড়ি এলাকার মো. হুমায়ুনের পুত্র জায়েদ ও আকবরের পুত্র ফাহিম সকাল সাড়ে দশটার দিকে খেলতে গিয়ে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়।
ওসি জানান, অনেকক্ষণ কোন সন্ধান না পেয়ে বাড়ির লোকজন খোঁজ শুরু করলে তাদের পুকুরে মৃত অবস্থায় পাওয়া যায়।
লোহাগাড়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকম/এমসি/এসকে/২২২৮ঘ.
bdnews24