ঢাকা, এপ্রিল ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাকিস্তানের হাইকমিশনার আলমগীর বাবর রোববার সন্ধ্যায় বিরোধী দলীয় নেতা ও বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন।
সন্ধ্যা পৌনে ৭টা থেকে রাত পৌনে ৮টা পর্যন্ত গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে এ সাক্ষাৎ হয়।
এ সময় চেয়ারপার্সনের উপদেষ্টা রিয়াজ রহমান ও দলের স্থায়ী কমিটির সদস্য ড. আর এ গনি উপস্থিত ছিলেন।
বৈঠকের পর বিএনপি চেয়ারপার্সনের প্রেস সচিব মারুফ কামাল খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে শুধু বলেন, চেয়ারপার্সনের সঙ্গে হাইকমিশনারের সাক্ষাৎ হয়েছে। এ ব্যাপারে কোনো ব্রিফিং করা হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসকে/২১৩৩ঘ.
bdnews24