ঢাকা, এপ্রিল ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কিছুদিনের মধ্যেই রাজধানীর উত্তরা থেকে আজিমপুর পর্যন্ত স্বয়ংক্রিয় টিকেটিং পদ্ধতির নতুন বাস সার্ভিস চালু করা হবে।
দেশের গণপরিবহনে এটাই হবে এধরণের প্রথম ব্যবস্থা।
রোববার বিকালে সংসদে যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন এ তথ্য জানান।
রাজবাড়ি-১ আসনের সাংসদ কাজী কেরামত আলীর একটি লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, আগামী কিছুদিনের মধ্যে উত্তরা ১২ নং সেক্টর থেকে আজিমপুর পর্যন্ত প্রথমবারের মতো অটো টিকেটিং সিস্টেম বাস সার্ভিস চালু করা হবে। এই রুটে ১০০টি বড় বাস চলবে যার মধ্যে ৬০টি শীতাতপ নিয়ন্ত্রিত হবে।
মন্ত্রী জানান, ফ্র্যাঞ্চাইজ পদ্ধতিতে এই বাস সার্ভিস চালু হচ্ছে। সরকারের 'ডিজিটাল বাংলাদেশ' লক্ষ্যের অংশ হিসেবে আধুনিক এ ব্যবস্থা চালু হচ্ছে বলে মন্ত্রী উল্লেখ করেন।
একই সঙ্গে ঢাকার উত্তরা থেকে যাত্রাবাড়ি পর্যন্ত পাতাল রেলের সমীক্ষা কাজ শিগগিরই শুরু হচ্ছে বলে জানান তিনি।
পদ্মাসেতু নির্মাণে বন্ড ইস্যুর পরিকল্পনা : বরিশাল-৬ আসনের সাংসদ এ বিএম রুহুল আমিন হাওলাদারের এক প্রশ্নের জবাবে যোগাযোগমন্ত্রী জানান, জনগণের অংশীদারিত্ব নিশ্চিত করার জন্য পদ্মা সেতু নির্মাণে আর্থিক সহায়তার জন্য বঙ্গবন্ধু সেতুর টোল আয়ের বিপরীতে বন্ড ইস্যু করার পরিকল্পনা সরকারের রয়েছে। এ বিষয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। পদ্মা সেতু বাস্তবায়নে উন্নয়ন সহযোগী সংস্থাগুলো থেকে ইতিমধ্যে প্রায় ৭৯৩৫ কোটি টাকা ঋণ সহায়তা পাওয়া গেছে বলে মন্ত্রী সংসদকে জানান।
খুলনা-১ আসনের সাংসদ ননী গোপাল মণ্ডলের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, পদ্মা সেতুতে রেল লাইনের ব্যবস্থাও রাখা হবে।
১০টি রেল ইঞ্জিন কেনা হচ্ছে : কুমিল্লা-৮ আসনের নাছিমুল আলম চৌধুরীর এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ২০১১ সালের মধ্যে দক্ষিণ কোরিয়া থেকে ১০টি লোকোমোটিভ ইঞ্জিন সংগ্রহ করা হবে। এছাড়া জাপান থেকে জাইকার আর্থিক সহায়তায় ২০১২ সাল নাগাদ ১১টি ইঞ্জিন পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে মন্ত্রী উল্লেখ করেন।
রেলওয়ের অব্যবহৃত জমি প্রসঙ্গে : যশোর-১ আসনের শেখ আফিল উদ্দিনের এক প্রশ্নের জবাবে যোগাযোগমন্ত্রী জানান, রেলওয়ের মোট অব্যবহৃত জমির পরিমাণ ১৯ হাজার ৩শ' ৫৩ একর। এর মধ্যে রেলওয়ের ঢাকা অঞ্চলে ৩ হাজার ৬শ' ৮৩ একর, চট্টগ্রাম অঞ্চলে ১ হাজার ৭ একর, পাকশী অঞ্চলে ১৪ হাজার ১শ' ৯৩ একর এবং লালমনিরহাট অঞ্চলে ৪শ'৭০ একর।
মিয়ানমার সঙ্গে সড়ক নির্মাণ : চট্টগ্রাম-৮ আসনের সাংসদ নুরুল ইসলাম বিএসসি'র এক প্রশ্নের জবাবে যোগাযোগমন্ত্রী জানান, মিয়ানমারের সঙ্গে সড়ক যোগাযোগ স্থাপনের লক্ষ্যে সম্ভাব্যতা জরিপ চালাতে পরামর্শক নিয়োগের সংক্ষিপ্ত তালিকা চূড়ান্ত হয়েছে। এ সংক্রান্ত প্রস্তাবটি মতামতের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে মিয়ানমার সরকারের কাছে পাঠানো হয়েছে। মতামত পাওয়ার পরই পরামর্শক নিয়োগ কার্যক্রম শুরু হবে।
বিধবা ভাতা বাড়ানো হয়েছে : নাটোর-৩ আসনের জুনাইদ আহমেদ পলকের এক প্রশ্নের জবাবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সংসদ বিষয়ক কাজের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী ডা. দীপু মনি সংসদকে জানান, বিধবা ও স্বামী পরিত্যক্তা দুঃস্থ মহিলা ভাতার পরিমাণ ও সংখ্যা বাড়ানো হয়েছে। চলতি অর্থ বছরে সারাদেশে ভাতাভোগীর সংখ্যা সাড়ে ৭ লাখ থেকে ৯ লাখে বাড়ানো হয়েছে। ভাতার পরিমাণ জনপ্রতি মাসিক ২২০ টাকা থেকে আড়াই শ' টাকায় উন্নীত করা হয়েছে।
১৬টি রাষ্ট্রায়ত্ত্ব
bdnews24